স্পেন দলে নেই কস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলারুশ ও জার্মানির ম্যাচের জন্য ডিয়েগো কস্তাকে জাতীয় দলে রাখেননি স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। বেশ কয়েক দিন থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন চেলসির এই স্প্যানিশ স্ট্রাইকার। চেলসি কোচ হোসে মরিনহো তাই দেল বস্ককে অনুরোধ করেছিলেন, কস্তাকে যেন আপাতত জাতীয় দলের জন্য বিবেচনা করা না হয়। দেল বস্ক সেই অনুরোধ রেখেছেন। দলে জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার হুয়ান মাতাও। ১৬ নভেম্বর বেলারুশের সঙ্গে স্পেনের ম্যাচটা ইউরো বাছাইয়ের, তিন দিন পর প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জার্মানির। ইএসপিএন।