স্পেনকে ছুঁয়ে ফেলল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান কাপ নাম বদলে চ্যাম্পিয়নস লিগ হয়েছে ১৯৯২-৯৩ মৌসুমে। প্রথম মৌসুমে সেমিফাইনাল বলে কিছু ছিল না। চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রচলন ১৯৯৩-৯৪ মৌসুমে। ওই মৌসুমে সেমিফাইনালে ওঠে স্পেনের বার্সেলোনা, ইতালির এসি মিলান, ফ্রান্সের মোনাকো ও পর্তুগালের পোর্তো। ১৯৯৬-৯৭ মৌসুমে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বী সিটি এবারই প্রথম শেষ চারে উঠল ইউরোপিয়ান ক্লাব ফুটবল-শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা ষষ্ঠ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের মতো স্পেনেরও ছয়টি ক্লাব সেমিফাইনাল খেলেছে। কোনো একটি দেশ থেকে সবচেয়ে বেশি ক্লাবের সেমিফাইনালে ওঠার রেকর্ড এটাই।

চ্যাম্পিয়নস লিগের সেমিতে কোন দেশের কয়টি ক্লাব
৬ স্পেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, দেপোর্তিভো, ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো
৬ ইংল্যান্ড চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, লিডস ও ম্যান সিটি
৪ জার্মানি বায়ার্ন, ডর্টমুন্ড, লেভারকুসেন ও শালকে
৪ ফ্রান্স মোনাকো, পিএসজি, নঁতে ও লিঁও
৩ ইতালি এসি মিলান, জুভেন্টাস ও ইন্টার মিলান