স্পেনের লক্ষ্য 'হ্যাটট্রিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরো ২০১৬-এর ড্রয়ের আগে মঞ্চে পরিচিত হলো টুর্নামেন্ট মাসকট ‘সুপার ভিক্টর’। পরশু প্যারিসে  l রয়টার্স
ইউরো ২০১৬-এর ড্রয়ের আগে মঞ্চে পরিচিত হলো টুর্নামেন্ট মাসকট ‘সুপার ভিক্টর’। পরশু প্যারিসে l রয়টার্স

গ্রুপ ‘সি’: জার্মানি (৪), পোল্যান্ড (৩৪), উত্তর আয়ারল্যান্ড (৩০), ইউক্রেন (২৯)

গড় র‍্যাঙ্কিং: ২৪.২৫

শুধু গ্রুপ চ্যাম্পিয়ন নয়, এবার ইউরোর শিরোপারও বড় দাবিদার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ড্রয়ের পর জার্মানির কোচ জোয়াকিম লো-ও বললেন, তাঁর দল সেই চ্যালেঞ্জ নিতে তৈরি, ‘বড় টুর্নামেন্টে জার্মানির ওপর সব সময় প্রত্যাশার চাপ থাকে। কিন্তু এটা কোনো ব্যাপার না। আমরা জানি যে আমরাই ফেবারিট এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’ কাগজে-কলমে এটাই সম্ভবত সবচেয়ে সহজ গ্রুপ।

গ্রুপ ‘ডি’: স্পেন (৩), চেক প্রজাতন্ত্র (২৬), তুরস্ক (২১), ক্রোয়েশিয়া (১৮)

গড় র‍্যাঙ্কিং: ১৭

এটাই আসলে ‘মৃত্যুকূপ’ কি না সেই বিতর্ক হতে পারে। ড্রয়ের পর সেই প্রশ্ন ওঠায় স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক বলেছেন, ‘আমি যা ভেবেছিলাম, তার চেয়েও কঠিন হয়েছে গ্রুপটা। তবে বাকি গ্রুপগুলোকে আমি সহজ মনে করছি না। কোনটা গ্রুপ অব ডেথ, সেটি টুর্নামেন্ট শুরুর পর বলা যাবে। তবে আমরা টানা তৃতীয়বারের মতো ইউরো জয়ের লক্ষ্যেই খেলব।’ চারটি দলের গড় ফিফা র‍্যাঙ্কিং অবশ্য বলেছে, এর চেয়ে কঠিন আর কোনো গ্রুপ নেই এবারের ইউরোতে।

গ্রুপ ‘ই’: বেলজিয়াম (১), ইতালি (১৫), আয়ারল্যান্ড (৩১), সুইডেন (৩৫)

.
.

গড় র‍্যাঙ্কিং: ২০.৫
ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের গ্রুপসঙ্গী চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, সঙ্গে ইব্রাহিমোভিচের সুইডেন! ‘গ্রুপ অব ডেথে’র দাবিদার তো এটাও। তবে বেলজিয়াম কোচ মার্ক উইলমট সেটি বলতে রাজি হননি, ‘অবশ্যই খুব কঠিন গ্রুপ। গ্রুপ অব ডেথ? না, সেটা বলব না। শুধু বলব, কঠিন।’ একটু ঘুরিয়ে একই কথা বললেন ইতালি কোচ আন্তোনিও কন্তেও, ‘আকর্ষণীয় গ্রুপ। বেলজিয়াম দারুণ খেলছে এবং ফাইনালে খেলার অন্যতম দাবিদার। সুইডেনের ইব্রাহিমোভিচ আছে, সবকিছুই তাকে ঘিরে।’ বড়দের ভিড়ে বাস্তবতা মেনে নিচ্ছেন সুইডেন কোচ এরিক হামরেন, ‘বেলজিয়াম আর ইতালিই ফেবারিট এখানে।’
গ্রুপ ‘এফ’: পর্তুগাল (৭), আইসল্যান্ড (৩৬), অস্ট্রিয়া (১০), হাঙ্গেরি (২০)
গড় র‍্যাঙ্কিং: ১৮.২৫
সম্ভবত সবচেয়ে ভারসাম্যপূর্ণ গ্রুপ। চারটি দলের প্রতিটিরই সমান সুযোগ থাকছে পরের রাউন্ডে খেলার। আর সে কারণেই গ্রুপ নিয়ে চিন্তিত নন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস, ‘সহজ গ্রুপ, কঠিন গ্রুপ—এসবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি পরিশ্রমে, যেটা আপনাকে ফল এনে দেবে।’ প্রায় একই সুর আইসল্যান্ডের কোচ হেইমির হলগ্রিমসনের কণ্ঠেও, ‘গ্রুপে কে পড়ল, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। আমাদের ভাগ্য তো এর চেয়েও খারাপ হতে পারত।’
* বন্ধনীতে ফিফা র‍্যাঙ্কিং।