স্বচ্ছ মরিনহো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসার জন্য মানুষ হাতের মুঠোয় প্রাণ নেয়, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধে দেয় লাল কাপড়। আর হোসে মরিনহো তাঁর শরীরে সামান্য একটা উল্কি আঁকতে পারবেন না? স্ত্রী মাতিলদে ফারিয়ার শরীরে একটা উল্কি আছে। শখ করে নাকি স্বামী মরিনহোকেও অনুরোধ করেছিলেন একটা উল্কি করিয়ে নিতে। কিন্তু চেলসি কোচ যে ভয় পান যদি খুব ব্যথা লাগে! কিন্তু স্ত্রীর আবদার বলে কথা। সেই ভয় জয় করে ঠিকই হাতে উল্কি করে লিখিয়েছেন স্ত্রী আর পুত্র-কন্যার নাম। ফারিয়ার জন্মদিনে সেটা দেখিয়ে চমকে দিয়েছেন পরিবারের সবাইকে। কোচ হিসেবে কয়েক মৌসুম পরপরই ক্লাব বদল করেছেন। কিন্তু ২৫ বছর ধরে একই নারীর সঙ্গে সংসার করছেন। রহস্যটা কী? চেলসি কোচের জবাব, ‘বিশ্বাস। আমি এবং আমার স্ত্রী, আমরা একে অন্যের কাছে স্ফটিকের মতো স্বচ্ছ।’ ডেইলি মিরর।