স্বপ্নপূরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলাতেই শুনেছেন বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডানের নাম। তাঁর কথা শুনতে শুনতে মনের মধ্যে একটা ছবিও এঁকে নিয়েছিলেন নেইমার—কোনো একদিন তাঁর সঙ্গে দেখা করবেন। সেই দিনটা এসে গেল! গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার এখন যুক্তরাষ্ট্রে। লাস ভেগাসে এসে বাস্কেটবল তারকা ট্রেভর আরিজা, জেমস হার্ডেনের দেখা পেয়েছেন। দেখা পেয়েছেন মাইকেল জর্ডানেরও। দিন কয়েক আগে ফেসবুকে জর্ডানের সঙ্গে একটা ছবিও পোস্ট করেছেন নেইমার। লিখেছেন—‘স্বপ্ন সত্যি হলো। তাঁর সঙ্গে পরিচিত হতে পারাটা গর্বের ব্যাপার।’ ফক্স স্পোর্টস।