স্বপ্নের কাছাকাছি ভ্যালেন্সিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন সেরা খেলোয়াড়দের কেউ না কেউ। মালিকও নতুন। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়েই লিগে ভ্যালেন্সিয়াকে চতুর্থ করেছেন কোচ নুনো এসপিরিতো সান্তো। ক্লাবকে স্থিতিশীল অবস্থায় আনতে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নেওয়া জরুরি। সেই স্বপ্নের আরও এক ধাপ কাছাকাছি চলে গেল ভ্যালেন্সিয়া।
গত পরশু ঘরের মাঠে প্লে-অফের প্রথম লেগে ভ্যালেন্সিয়া ৩-১ গোলে হারিয়েছে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে। এই জয়ে তিন মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফেরাটাও অনেকটা নিশ্চিত হয়ে গেছে তাদের।
তবে হোঁচট খেয়েছে জার্মানির বেয়ার লেভারকুসেন। ইতালিয়ান ক্লাব লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে গেছে গত মৌসুমে বুন্দেসলিগার চতুর্থ দলটি। টাইব্রেকারের ঝামেলা এড়াতে দ্বিতীয় লেগে ঘরের মাঠে দুই গোলের ব্যবধানে জিততেই হবে লেভারকুসেনকে। এএফপি।