প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি অন্য গ্রহের, কথাটা তো চর্বিত চর্বণের মতো। মেসিকে নিয়ে বিশেষণের অতিশায়নও এখন আর নতুন নয়। তবে মেসির মধ্যে ঈশ্বরের ছায়া দেখতে পাওয়ার ঘটনাটা একটু অভিনবই। বিশিষ্ট ধর্মযাজিকা লুসিয়া কারাম বার্সেলোনা ফরোয়ার্ডের মধ্যে সে ছায়াই দেখেছেন। মেসি যখন মাঠে খেলেন, সেখানে ঈশ্বরকে খুঁজে পান কারাম। তবে সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘আমি বলছি না সে ঈশ্বর, কিন্তু তার মধ্যে ঈশ্বরের নৈপুণ্যের ছায়া আছে। সে সবাইকেই মুগ্ধ করতে পারে।’ কারাম অবশ্য বার্সেলোনা সমর্থক হিসেবেই পরিচিত, মুগ্ধতা তাই অস্বাভাবিক নয়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে কি তাহলে অশুভ প্রতীক মনে করেন? সেটা অস্বীকার করেছেন। তবে সিআর-সেভেনের প্রতি অভক্তিটা গোপন করেননি, ‘ও ভালো খেলে, কিন্তু তার ব্যবহার ঠিক বন্ধুসুলভ নয়!’ গোলডটকম।