স্বাধীনতা কাপ অক্টোবরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর মার্চে হওয়ার কথা স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। কিন্তু সেই টুর্নামেন্ট এবার অক্টোবরে নিয়ে যাচ্ছে বাফুফে। আগামী ১৮ অক্টোবর শুরু হবে প্রতিযোগিতা, প্রিমিয়ার লিগের ১১ দলের সঙ্গে খেলবে একটি আমন্ত্রিত দল।
কাল বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় হয়েছে এই সিদ্ধান্ত। তবে সুপার কাপের ব্যাপারে কমিটি একেবারেই নিশ্চুপ। অনিয়মিত এই টুর্নামেন্টটি সর্বশেষ ২০১৩ সালে হয়েছিল আগের বছর বিরতি দিয়ে। গত বছর হয়নি। এবারও হচ্ছে না। কোটি টাকার আলোচিত সুপার কাপ পাকাপাকিভাবে হিমঘরেই ঢুকে পড়ল হয়তো। তবে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ মাঠেই থাকছে, ২৫ অক্টোবর কমলাপুর স্টেডিয়ামের টার্ফে শুরু হবে এই আয়োজন।