স্বাধীনতা দিবস স্কোয়াশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড স্বাধীনতা কাপ স্কোয়াশের ফাইনালে উঠেছেন বিশু নাগ ও সাইফুল মিয়া। গতকাল গুলশান ক্লাবে ‘এ’ বিভাগের সেমিফাইনালে গুলশান ক্লাবের বিশু নাগ ৩-২ সেটে নৌবাহিনী ক্লাবের নুর মোহাম্মদকে এবং নৌবাহিনী ক্লাবের সাইফুল মিয়া ৩-১ সেটে অনন্ত গ্রুপের রাম জগদীশকে হারিয়ে ফাইনালে ওঠেন। ‘বি’ বিভাগের খেলায় সেনাবাহিনী দলের রফিক ৩-০ সেটে ঢাকা ক্যান্টনমেন্টের সঞ্জয় পালকে হারিয়ে ফাইনালে ওঠেন। সেনাবাহিনী দলের ইমরুল ৩-১ সেটে বুয়েটের জগদীশ চৌহানকে হারিয়ে এবং আর্মির রনি দেবনাথ ৩-০ সেটে গুলশান ক্লাবের এরশাদ হোসেনকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। এ ছাড়া একই ক্লাবের আমের চৌধুরী ৩-০ সেটে সেনাবাহিনীর কালামকে হারিয়েছেন।