স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ক্যারিয়ারে অনেক পুরস্কার জিতেছেন। সাফল্যের স্বীকৃতিসূচক অনেক স্মারক তাঁর ট্রফি কেসে। কিন্তু বুধবার পাওয়া লরিয়াসের ‘স্পোর্টস ফর গুড’ অ্যাওয়ার্ডটির মাহাত্ম্য অন্যরকম ওজিলের কাছে, ‘আমার বাড়িতে এই ট্রফিটির আলাদা জায়গা হবে।’ মাঠে খেলে নয়, মাঠের বাইরে মানবতার ডাকে সাড়া দেওয়ার জন্য ওজিল জিতেছেন এই ট্রফি। বিশ্বকাপ জিতে পাওয়া বোনাস থেকে মোটা অঙ্কের অর্থ দান করেছিলেন ব্রাজিলের অসহায় ২৩ শিশু-কিশোরের অস্ত্রোপচারের জন্য। ২৩ জন কেন, সংখ্যাটা কম কিংবা বেশি হতে পারত না? ‘জার্মানির বিশ্বকাপ দলে আমরা ছিলাম ২৩ জন। তাই ২৩ জনকেই সাহায্য করতে চেয়েছিলাম আমরা’—গর্বিত ওজিলের উত্তর। ফক্স স্পোর্টস।