সড়কের নাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত মানুষের নামে সড়কের নামকরণ খুব স্বাভাবিক ঘটনা। তবে একটা ফুটবল দলের প্রায় সব খেলোয়াড়ের নামে শহরের বিভিন্ন সড়কের নামকরণ কিছুটা অভিনব। এই অভিনব কাজটা করেছে আর্জেন্টিনার এল চানার শহরবাসী। বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে শহরটির বিভিন্ন রাস্তার নতুন নামকরণ করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ দলের বিভিন্ন খেলোয়াড়ের নামে। এ শহরের কেউ এখন তাই থাকেন লিওনেল মেসি সড়কে, কেউ মাচেরানো সড়কে, কেউ বা আগুয়েরো সড়কে। পুরোনো নামের বদলে রাস্তার নতুন নাম পেয়ে খুশি শহরবাসীও। তেমনি একজন খুশিতে বললেন, ‘আমার বোন থাকে ডি মারিয়া সড়কে। ওর ছেলেও ফুটবল খেলে, জাতীয় দলে ডি মারিয়া যে পজিশনে খেলেন ওই পজিশনেই।’ দারুণ ব্যাপার বৈকি! মেট্রো ইউকে।