হঠাৎই দেশে গেলেন ক্রুইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারে আক্রান্ত বাবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কোমায় আছেন খবর পেয়ে পরশু লোডভিক ডি ক্রুইফ জরুরিভাবে সাত দিনের ছুটি চান বাফুফের কাছে। মাত্রই চার মাস ছুটি কাটিয়ে বাংলাদেশে ফেরা জাতীয় ফুটবল দলের ডাচ কোচকে মানবিক কারণে এখন আবার ছুটি মঞ্জুর করেছে বাফুফে। গত রাতেই হল্যান্ডগামী বিমানে উঠেছেন ডি ক্রুইফ। সাত দিন পর ফিরে বিকেএসপিতে অনূর্ধ্ব-২৩ দলের চলমান এশিয়াড ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাঁর।