হতাশ নাভাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে কোস্টারিকার হয়ে তাঁর পারফরম্যান্স চোখে পড়েছিল সবার। রিয়াল মাদ্রিদও সেটা দেখেই কেইলর নাভাসকে লেভান্তে থেকে এনে তোলে সান্তিয়াগো বার্নাব্যুতে। বড় ক্লাবে অনেক বড় স্বপ্ন নিয়েই এসেছিলেন নাভাস। কিন্তু খেলার সুযোগই না পেলে সেই স্বপ্নপূরণ হবে কী করে! পুরো মৌসুমে রিয়ালের হয়ে মাত্র ১১ ম্যাচে একাদশে ছিলেন। ইকার ক্যাসিয়াসের কারণে বাকি সময়টা বেঞ্চে বসেই কাটাতে হয়েছে নাভাসকে। দুই দিন আগে এসপানিওলের বিপক্ষে ম্যাচের পর সেই হতাশার কথা বললেনও, ‘যদি আমি না খেলতে পারি, কীভাবে নিজেকে প্রমাণ করব! সংবাদমাধ্যমে অভিযোগ করি না মানে এই না যে আমি খুব সন্তুষ্ট। আমি কারও বিকল্প হয়ে বসে থাকার কথা কখনো ভাবিনি।’ সামনের মৌসুমে অন্যকিছুর আশা নাভাসের। গোলডটকম।