প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাজয়ের পর সাধারণত কাকে দোষেন কোচ? নিজের দলের খেলোয়াড়, ভাগ্য, এমনকি রেফারিকেও। কিন্তু তাই বলে বলবয়দের দোষারোপ করার ঘটনা খুব একটা শোনা যায় না। হোসে মরিনহো পরশু অভিযোগের তির ছুড়লেন তাদের দিকেই। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে পরশু মৌসুমে প্রথমবারের মতো হেরে গেছে চেলসি। মরিনহো দাবি করেছেন, বল বাইরে যাওয়ার পর বলবয়রা ফেরত দিতে দেরি করেছে। ওই দিন ম্যাচের নির্ধারিত সময় শেষে রেফারি যোগ করেছিলেন অতিরিক্ত ছয় মিনিট। মরিনহো তো বলছেন, এটা ২০ মিনিট দিলেও তাতে চেলসির খুব একটা লাভ হতো না। কিন্তু ঘরের মাঠে দল জিতছে, এমন সময় এ রকম ইচ্ছাকৃত কালক্ষেপণ তো বলবয়রা করেই থাকে। মরিনহো সেটা নিয়ে অক্ষম আক্রোশ প্রকাশ ছাড়া আর কী-ইবা করতে পারেন! এএফপি।