হতে পারতেন শিল্পীও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেহারায় এখনো কৈশোরের ছাপ। কথা বলার সময় চোখেমুখে খেলা করে দুষ্টুমির ঝিলিক। মাঠের মতো জীবনটাকেও যেন রাঙিয়ে দিতে চান উপভোগের মন্ত্রে। তা ফুটবল যদি না খেলতেন, কেমন হতো নেইমারের সেই জীবন? দুদিন আগেই ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করে যেন উত্তরটা দিয়েছেন নেইমার। মাইক্রোফোন নিয়ে র্যাপ গায়কদের মতো হাত-পা ছুড়ে গান করছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড! সিরিয়াস কিছু নয়, বন্ধু নেগ্রোর জন্য দুষ্টুমির ছলেই গানটা বেঁধেছেন নেইমার। ফুটবলের মতো গানও নাকি তাঁর রক্তেই, ‘ফুটবলার না হলে আমি শিল্পীই হতাম।’ কিন্তু কেমন গেয়েছেন নেইমার? তাঁর কথা থেকেই খানিকটা আঁচ পেতে পারেন, ‘খুব বেশি ভালো করতাম বলে মনে হয় না। কারণ আমি গাইতে বা বাজাতে কোনোটাই পারি না।’ কিন্তু গাইতে গাইতেই তো গায়েন হয়, ফুটবল ছাড়ার পর নেইমার হয়তো চেষ্টা করে দেখতে পারেন! সূত্র: মার্কা।