হলো না কোর্তোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিবো কোর্তোয়া
থিবো কোর্তোয়া

আপিল করেও নিষেধাজ্ঞা এড়াতে পারলেন না থিবো কোর্তোয়া। চেলসির এই গোলরক্ষকের এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে ১৬ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা হচ্ছে না ২৩ বছর বয়সী গোলরক্ষকের। সোয়ানসি সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৫২ মিনিটে স্ট্রাইকার বাফেতিমবি গোমিসকে ফাউল করে লাল কার্ড দেখেন কোর্তোয়া। তাঁর নিষেধাজ্ঞায় মাঠে নামার সম্ভাবনা রয়েছে রিজার্ভ গোলরক্ষক আসমির বেগোভিচের। রয়টার্স।