হাওয়ার্ডের স্বেচ্ছা অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারকে আরও বেশি সময় দিতে চান। আর সেটা করতেই আগামী এক বছর আন্তর্জাতিক ফুটবল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড। ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়ানো হাওয়ার্ড ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকার কথা জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনকে। এর অর্থ আগামী বছর অনুষ্ঠেয় কনক্যাকাফ গোল্ডকাপে থাকছেন না ১০৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হাওয়ার্ড। রয়টার্স।