হাঙরপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপপর্ব না হয় হেসেখেলে পার হয়ে গেল, নকআউট পর্বে কাজটা সহজ হবে না চেলসির। জুভেন্টাস বা পিএসজির মতো দলের সঙ্গেও মুখোমুখি হতে পারে। হোসে মরিনহো কি চাইবেন এদের মুখোমুখি হতে? চেলসি কোচ এমন একটা উত্তর দিলেন এরপর আর বলার কিছু থাকে না, ‘হাঙরের সঙ্গে এক খাঁচায় সাঁতার কাটতে আমি পছন্দই করি। ফ্রেঞ্চ পলিনেশিয়াতেই আমি এটা করেছিলাম। আর ড্রতে পাঁচ দলের যে কেউ আপনার প্রতিপক্ষ হতে পারে। এখানে সবাই কঠিন। আপনি মনে করেন বাসেল সহজ? গত বছর আমরা দুবার ওদের কাছে হেরেছিলাম। লেভারকুসেন জার্মান দল, আর শাখতার তো আছেই। এ মুহূর্তে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই।’ বরং মরিনহো পিএসজিকে পেলে খুশিই হবেন। বুঝুন তাহলে, চেলসি কোচের আত্মবিশ্বাস এখন কোথায়! এএফপি।