হাজার কোটি টাকা কীভাবে খরচ করেন রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো কীভাবে খরচ করেন? ছবি: রয়টার্স
রোনালদো কীভাবে খরচ করেন? ছবি: রয়টার্স

ফুটবলাররা যে চোখ কপালে তুলে দেওয়ার মতো অঙ্কের আয় করেন, সেটা আর নতুন করে বলার কিছু নেই। কিছুদিন আগেও বাস্কেটবল কিংবা বেসবল তারকাদের পেছনে থাকতে হলেও মেসি-রোনালদোরা এখন এঁদেরও টপকে যাচ্ছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, নতুন চুক্তিতে লিওনেল মেসির সাপ্তাহিক বেতন হবে ৫ লাখ পাউন্ড! বাংলাদেশি টাকায় ৫ কোটি ২৩ লাখের বেশি! সঙ্গে বোনাস তো আছেই। সে তুলনায় রোনালদো এবার একটু পিছিয়ে গেছেন, তাঁর আয় সপ্তাহে ৩ কোটি ৮২ লাখ টাকা।

তবে স্পনসরদের দেওয়া অর্থ মিলিয়ে এগিয়ে আছেন রিয়াল ফরোয়ার্ড। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী, গত এক বছরে ৯৩ মিলিয়ন ডলার আয় করে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন রোনালদো। বাস্কেটবলের লেব্রন জেমসের আয়ও তাঁর চেয়ে ৭ মিলিয়ন ডলার কম। আর মেসির আয় ছিল ৮০ মিলিয়ন। তো এই বিপুল অঙ্কের অর্থ নিয়ে কী করেন তারকারা? বিজনেস ইনসাইডার চেষ্টা করেছে সমর্থকদের সে কৌতূহল মেটানোর।

রোনালদোর আয়ের এক-তৃতীয়াংশের বেশি এসেছে তাঁর স্পনসরদের থেকে। অভিজাত ঘড়ি নির্মাতা ব্র্যান্ড ট্যাগ হিউয়্যার এদেরই একটি।

রোনালদোকে ফোর্বসের তালিকার শীর্ষে অবদান আছে কেএফসি, স্যামসাংয়ের।

তবে রোনালদোর সবচেয়ে বড় স্পনসর নাইকি। এই ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ২০০৩ সাল থেকে জড়িত রোনালদোর সঙ্গে। নতুন চুক্তি অনুযায়ী নাইকি রোনালদোকে আজীবন বার্ষিক ২৪ মিলিয়ন ডলার দিয়ে যাবে। অর্থাৎ ৭৩ বছর বয়সে গিয়ে রোনালদোর নাইকির কাছ থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ হবে ১০০ কোটি ডলার!

এসব তো আয়ের হিসাব হলো। এ অর্থ কোথায় ব্যয় করেন রোনালদো? এসব ক্ষেত্রে রোনালদো ঠিক আমাদের মতোই। শখের দাম চুকাতেই আয়ের অধিকাংশ ব্যয় করেন, তবে তাঁর শখগুলো সব লাখ কিংবা কোটি টাকা ছোঁয় এই যা!

রোনালদো সবচেয়ে বেশি ব্যয় করেন গাড়ির পেছনে। ৩ লাখ ডলার মূল্যের (২ কটি ৪০ লাখ টাকা) একটি ল্যাম্বারগিনি চালান তিনি। ছবিতে যে গাড়িটা চালাচ্ছেন, সেটা অবশ্য মাজেরাতি।

বেন্টলি, পোরশে এবং একটি মার্সেডিজও আছে তাঁর। রিয়াল মাদ্রিদের কাছ থেকে অডিও পেয়েছেন গত দুই মৌসুমে।

এত এত গাড়ি যে সেগুলোর যত্নআত্তি নিয়েও খুব একটা মাথা ঘামান না রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টারে তাঁর ফেরারি দুর্ঘটনায় পড়েছিল। গাড়িটির দাম? মাত্র ৩ লাখ ২০ হাজার ডলার।

৭১ লাখ ডলার বা ৫৬ কোটি টাকার বেশি অর্থ দিয়ে মাদ্রিদের এই ভিলা কিনেছেন রোনালদো।

খুব একটা ‘খারাপ’ না রোনালদোর বাসা!
খুব একটা ‘খারাপ’ না রোনালদোর বাসা!
২০১৫ সালে নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন রোনালদো। সাড়ে আঠারো মিলিয়ন ডলার খরচ হয়েছিল তাঁর।

বেশ গাঁট বেঁধেই আবাসন ব্যবসায় নেমেছেন রোনালদো। তাঁর জন্মভূমি মাদেইরায় ফুটবলের থিমে নির্মাণ করেছেন একটি বিলাসবহুল হোটেল।

১ লাখ ৬০ হাজার ডলারের ঘড়ি হাতে রোনালদো। এটা অবশ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই পেয়েছেন।

নিজের মোমের মূর্তি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন রোনালদো যে সেটার একটি প্রতিরূপ বানিয়ে নিয়েছেন বাড়িতে রাখার জন্য। এর জন্য ৩১ হাজার ডলার ব্যয় হয়েছে তাঁর। এখানেই শেষ নয়, মূর্তি দুটির চুলের স্টাইল যেন তাঁর বর্তমানের স্টাইলের সঙ্গে মিল থাকে, সে জন্য একজন হেয়ার স্টাইলিস্ট রেখে দিয়েছেন তিনি।

নিজের এই বিপুল আয় জনস্বার্থেও ব্যবহার করেন রোনালদো। পর্তুগিজ এক ক্যানসার সেন্টারে ১ লাখ ৬৫ হাজার ডলার দান করেছিলেন। আরেকবার এক দশ বছর বয়সী ভক্তের মস্তিষ্কে অস্ত্রোপচারে দিয়েছিলেন ৮৩ হাজার ডলার। ছবি ও সূত্র: বিজনেস ইনসাইডার