হাতে-মাথায় ব্যান্ডেজ, তবু উৎসাহ অদম্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা চলছে। লাল জার্সি পরা নবীনগরের খেলোয়াড়ের পায়ে বল। দর্শকদের উল্লাস। সাইড লাইনে দৌড়াচ্ছেন নবীনগরের সংবাদপত্র পরিবেশক নেসার আহমেদ খান। তাঁর হাতে ব্যান্ডেজ। সড়ক দুর্ঘটনায় সাতটি সেলাই লেগেছে তাঁর হাতে। নেসার দৌড়াতে দৌড়াতে চিত্কার করে বলছেন ‘গোল দে, গোল দে’। রাজারবাগ–১ দলের জালে বল জড়ালেন লাল জার্সির নবীনগর। গোল হতেই দৌড়ে মাঠে ঢুকলেন নবীনগরের হকার মামুন। তাঁর মাথায়ও ব্যান্ডেজ। সেখানে সেলাই পড়েছে তিনটি।
গল্পটা হলো, খেলতে আসার পথে নবীনগর দলের মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়। আহত হন কয়েকজন খেলোয়াড়। কিন্তু দমে যাননি তাঁরা। হাসপাতাল থেকে মাথায় ব্যান্ডেজ বেঁধে সোজা মাঠে হাজির পুরো দল। সত্যি তুলনাহীন এই উদ্দীপনা।