হানের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হান কোয়াং সং, মনে রাখুন এ নামটি। রোববার ইতিহাসে নাম লিখিয়েছেন এই তরুণ। প্রথম কোনো উত্তর কোরিয়ান ফুটবলার হিসেবে গোল করেছেন সিরি ‘আ’তে। পরশু ক্যালিয়ারির জার্সিতে ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করেছেন ১৮ বছর বয়সী হান। তবে এতেও লাভ হয়নি তাঁর দলের, তুরিনোর বিপক্ষে নিজেদের মাঠে ক্যালিয়ারিই হেরেছে ৩-২ ব্যবধানে। সিরি ‘আ’র প্রথম উত্তর কোরিয়ান ফুটবলারের উচ্ছ্বাস অবশ্য কমেনি এতে, ‘সিরি “আ”য় নিজের প্রথম গোল করতে পেরে খুবই খুশি। দল, কোচ ও সতীর্থদের ধন্যবাদ।’ ২০১৫ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে প্রথম আলোচনায় আসা হান এ বছরের ফেব্রুয়ারিতে ক্যালিয়ারির যুব দলে যোগ দিয়েছেন। এএফপি।