হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজামাম-উল-হকের কুশপুতুল পোড়ানো, মহেন্দ্র সিং ধোনির বাড়িতে ঢিল। ব্যর্থতা মানতে না-পাড়া ক্ষুব্ধ সমর্থকদের এমন উগ্র আচরণ কি শুধু উপমহাদেশেই আছে? উত্তর আসবে ‘না’। পিএসজির সমর্থকেরাও যে এ ক্ষেত্রে কোনো অংশে কম নন। বার্সেলোনার কাছে ওভাবে ৬-১ গোলে উড়ে যাওয়াটা একদমই হজম করতে পারেননি তাঁরা। হতাশা নিয়ে প্যারিসে ফেরা অ্যাঙ্গেল ডি মারিয়া, এডিনসন কাভানিদের কাছে পাননি পিএসজির সমর্থকেরা। তবে তাঁদের ফেরার সময়টায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে বিমানবন্দরে ঠিকই গিয়েছিলেন। বিমানবন্দরের বাইরে রাখা কিছু গাড়ি ভাঙচুর করেন। খেলোয়াড় আর তাঁদের পরিবারের সদস্যদের অবশ্য নিরাপত্তারক্ষীদের কড়া পাহারায় গাড়িতে তুলে দেওয়া হয়। রয়টার্স।