প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিনসন কাভানি কেমন খেলোয়াড়? ভাবছেন, এটা আবার কোনো প্রশ্ন হলো? উরুগুয়ের এই স্ট্রাইকারকে এমনি এমনি তো ছয় কোটি ইউরো দিয়ে কেনেনি পিএসজি। অথচ ফ্রেঞ্চ ক্রীড়া দৈনিক লেকিপ-এর মতে, কাভানি ফ্রেঞ্চ লিগে এই মৌসুমে এ পর্যন্ত সবচেয়ে বাজে স্ট্রাইকার! লেকিপ প্রতি মৌসুমে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে রেটিং করে। ৪.২৫ পয়েন্ট নিয়ে মৌসুমে এ পর্যন্ত স্ট্রাইকারদের মধ্যে কাভানিই সবচেয়ে নিচে। এমন নয় যে সময়টা খুব খারাপ গেছে কাভানির। লিগে সাত গোল করেছেন ক্লাবের হয়ে, দলে তাঁর চেয়ে বেশি গোল আছে শুধু ইব্রাহিমোভিচের। উরুগুইয়ান স্ট্রাইকারের কাছে হয়তো প্রত্যাশাটা আরও বেশিই ছিল ফরাসি দৈনিকের। আইএএনএস।