প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষটা ভালো হলো না ব্রাদার্সের। চট্টগ্রাম আবাহনীর কাছে হার দিয়ে এবারের প্রিমিয়ার ফুটবল লিগের ইতি টানল গোপীবাগের দলটি। তবে এতে তাদের সাফল্যটা ম্লান হচ্ছে না মোটেও। সাদামাটা দল গড়েও ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের অবস্থান চারে। এ সাফল্যের নেপথ্যে ছিলেন কোচ সৈয়দ নইমুদ্দিন। পারিবারিক কারণে দেশে ফিরে যাওয়ায় চট্টগ্রামে কালকের ম্যাচে ছিলেন না। দলও তাঁর অভাব অনুভব করেছে।
চট্টগ্রাম আবাহনীকে ২৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা এনে দিয়েছেন রাখাইন। জয় দিয়েই প্রিমিয়ার লিগ শেষ করা চট্টগ্রামের দলটির পয়েন্ট ২০ ম্যাচে ১৬। এখন পর্যন্ত পয়েন্ট তালিকার নয়ে আছে চট্টগ্রাম আবাহনী। অবনমন শঙ্কা দূর হয়েছে আগেই, শেষ ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী আরেকবার জানাল দিল, চট্টগ্রাম থেকে পয়েন্ট নিয়ে ফেরা ঢাকার দলগুলোর জন্য খুবই কঠিন।