হারল চেলসি ও লিভারপুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যামফোর্ড ব্রিজ ও অ্যানফিল্ড। নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের দুই শিরোপাপ্রত্যাশী চেলসি ও লিভারপুল ভুলে যাওয়ার মতো একটা রাত কাটাল কাল। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ২-১ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। ব্রেন্ডন রজার্সের লিভারপুলের অবস্থা আরও বাজে, ওয়েস্ট হামের কাছে তাদের হারটা ৩-০ গোলে। মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল লিভারপুল। অন্যদিকে সোয়ানসির সঙ্গে ড্র দিয়ে মৌসুম শুরু করা চেলসির এটা চতুর্থ ম্যাচে দ্বিতীয় হার। কাল আর্সেনাল ১-০ গোলে জিতেছে নিউক্যাসলের বিপক্ষে। স্টার স্পোর্টস।