হেরেই বাদ বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। ছবি: প্রথম আলো
ভুটানকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। ছবি: প্রথম আলো
ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। ঝুলছে বাংলাদেশের ভাগ্য


নেপালের বিপক্ষে ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। কিন্তু পাকিস্তান যদি আজ দিনের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে হার বা ড্র করত, তাহলে আর সেমিফাইনালের টিকিটের জন্য নেপালের বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষা করতে হতো না জামাল ভুইয়াদের। উল্টো ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল পাকিস্তান। ফলে নেপালের বিপক্ষে এখন ড্র করতেই হবে বাংলাদেশকে। হারলেও সম্ভাবনা থাকবে ক্ষীণ। তবে অনেক ‘যদি’, ‘কিন্তু’ চলে আসবে।

প্রথমার্ধের ২১ মিনিটেই মোহাম্মদ রিয়াজের গোলে এগিয়ে যায় পাকিস্তান। ৮ মিনিট পর ২-০ করেছেন হাসান বশির। শেষ দিকে গোল ব্যবধান ৩-০ করেছেন বদলি আহমেদ ফাহিম।
দুই জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। এক ম্যাচ বেশি খেলে পাকিস্তানের পয়েন্টও সমান ছয়। এক জয়ে তিন পয়েন্ট নেপালের। বাংলাদেশ যদি হেরে যায় আজ, নেপাল ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ছয়। সে ক্ষেত্রে বিবেচ্য হবে গোল পার্থক্য। কোনো গোল হজম না করে দুই খেলায় বাংলাদেশের তিন গোল। অর্থাৎ গোল পার্থক্য প্লাস ৩। পাকিস্তান ৫ গোল দিয়ে হজম করেছে ২ গোল। ফলে তাঁদের গোল পার্থক্যও প্লাস ৩।