হারে অভিষেক রোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরেতারোর হয়ে প্রথম ম্যাচেই হতে পারতেন নায়ক। রোনালদিনহো উল্টো বনে গেলেন খলনায়ক। পেনাল্টি নষ্ট করে দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগটা হারালেন বিশ্বকাপজয়ী ব্রাজিল মিডফিল্ডার। পরশু টাইগ্রেসের সঙ্গে নিজেদের মাঠে পিছিয়ে পড়া কেরেতারো পেনাল্টি পেয়েছিল ৬১ মিনিটে। কিন্তু রোনালদিনহোর শট চলে যায় বারের ওপর দিয়ে। ১-০ গোলের হার দিয়েই তাই অভিষেক হলো সাবেক বার্সেলোনা মিডফিল্ডারের। এএফপি।