হারে মূল্য ফেরত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাপুয়াতোর স্টেডিয়াম। ছবি: ওয়েবসাইট
ইরাপুয়াতোর স্টেডিয়াম। ছবি: ওয়েবসাইট

রাস্তাঘাটে, বাসে-ট্রেনে বিক্রেতাদের মুখে প্রায়ই শোনা যায়, ‘বিফলে মূল্য ফেরত।’ যদিও সে ‘মূল্য’ কেউ কখনো পেয়েছেন কি না, সেটা অজানাই থেকে যায়! কিন্তু মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব ইরাপুয়াতো এ ক্ষেত্রে ব্যতিক্রম। ‘বিফল’ হয়ে ঠিকই ‘মূল্য ফেরত’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা!
শনিবার ঘরের মাঠে করেকামিনোসের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ার পর মাঠে উপস্থিত দর্শকদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ!
ম্যাচের আগে ইয়াপুয়াতো অবশ্য অন্য ঘোষণা দিয়েছিল। মাঠে আট হাজার দর্শক উপস্থিত হলে সব দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিল তারা। উদ্দেশ্য, ক্লাবের জনপ্রিয়তা বাড়ানো। কিন্তু কারেকামিনোসের বিপক্ষে মেরে-কেটে দর্শক হলো দুই হাজার। কিন্তু হারের দুঃখে ওই দুই হাজার দর্শকেরই টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজেদের পেজে তারা জানিয়েছে, মঙ্গলবার স্টেডিয়াম কাউন্টারে এলেই ওই ম্যাচ দেখা দর্শকেরা টিকিটের টাকা পেয়ে যাবেন। রয়টার্স।