হারে শুরু সুপার মক কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় সুপার মক কাপে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের কিশোররা। কাল কুয়ালালামপুরে মালয়েশিয়ার কুগার্সের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল। ম্যাচের একমাত্র গোলটি মোহাম্মদ আলিয়াস বিন আলানের। আজও মাঠে নামবে বাংলাদেশের কিশোররা, প্রতিপক্ষ মিয়ানমার।