হারের কারণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাকার কোন অখ্যাত স্যালফোর্ড সিটি, এখনো পুরোপুরি পেশাদারই হয়নি। অথচ তাদের কাছেই কি না হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড! তা-ও আবার ৫-১ গোলে! ইউনাইটেড বলাটা আসলে পুরোপুরি ঠিক হবে না। খেলেছেন রায়ান গিগস, ফিল নেভিল, পল স্কোলস, নিকি বাটদের মতো সাবেকেরা। আরও নির্দিষ্ট করে বললে ইউনাইটেডের বিখ্যাত ‘ক্লাস অব ৯২’-এর প্রায় সবাই। ছিলেন না শুধু ডেভিড বেকহাম। কিন্তু এত দল থাকতে তাঁরা স্যালফোর্ডের সঙ্গে খেলতে গেলেন কেন? এই মৌসুমেই এ ক্লাবটির মালিকানা নিয়েছে ‘ক্লাস অব ৯২’। তাই তাদের কাছে হেরে যাওয়ায় অগৌরবের কিছু নেই গিগস, স্কোলস, নেভিলদের! ডেইলি মিরর।