হার্ডম্যানের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমানিয়ার যে দলটি আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়ে উঠেছিল ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, গিওর্গে হাজির সেই দলের সদস্য ছিলেন দানিয়েল প্রদান। দুই বছর পর ১৯৯৬ ইউরো ফুটবলেও খেলেছেন। রক্ষণভাগে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতেন অসম্ভব দৃঢ়তায়, সে জন্য তাঁর নামই হয়ে গিয়েছিল ‘হার্ডম্যান’। কঠিন এই ডিফেন্ডারকে গত বৃহস্পতিবার বুখারেস্টে হঠাৎই হার্ট অ্যাটাকে মেনে নিতে হলো মৃত্যু। প্রদানের জীবনটাই কেমন যেন স্বল্পায়ু, বয়স হয়েছিল মাত্রই ৪৪। হাঁটুর চোটে ৩১ বছর বয়সেই ক্যারিয়ার থেমে যাওয়ার আগে খেলেছেন স্টুয়া বুখারেস্ট ও অ্যাটলেটিকো মাদ্রিদে। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করছিলেন রোমানিয়ান ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে।