হাল ছাড়ছে না রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ বাকি পাঁচটি করে। রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা এগিয়ে ২ পয়েন্ট। দুই দলেরই বেশ কঠিন দুটি খেলা বাকি আছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে বার্সেলোনাকে, রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ ভ্যালেন্সিয়ার বিপক্ষে। শেষ মুহূর্তের নাটকীয়তায় যেকোনো কিছুই সম্ভব। আর তাই মৌসুম শেষ হওয়ার আগে হাল ছাড়তে রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ‘আমাদের লক্ষ্য পরিষ্কার, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সর্বস্ব দিয়ে লড়ে যাব।’ শিরোপার সম্ভাবনা জাগিয়ে রাখতে হলে শুধু নিজেদের সবগুলো ম্যাচ জিতলেই হবে না রিয়ালের, আশায় থাকতে হবে, যাতে বার্সেলোনাও পয়েন্ট হারায়। কিন্তু সেটা যেহেতু নিজেদের হাতে নয়, যেটুকু নিজেদের হাতে আছে, সেই কাজটা ঠিকঠাক করে যেতে চান আনচেলত্তি, ‘আমাদের কাছে এখন প্রতিটি ম্যাচই ফাইনাল। আমরা সেভাবেই বাকি ম্যাচগুলো খেলব।’ গোলডটকম।