হাসপাতাল ছেড়েছেন পেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন আগে ফেসবুকে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলেন। তখনই বোঝা যাচ্ছিল, পেলে সেরে উঠেছেন। তবে তখনো হাসপাতাল ছাড়ার অনুমতি পাননি ফুটবলসম্রাট। সেটাও পেয়ে গেছেন, গতকালই তাঁর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল।
২৪ নভেম্বর মূত্রনালির সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিন দিন পর জানা গেল, পেলের অবস্থা আশঙ্কাজনক। রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এরপর অবশ্য ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়েছে। পরশু সাও পাওলোর হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি ভালো আছেন। আর কোনো সংক্রমণের লক্ষণ নেই। তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে চিকিৎসক দল তাঁকে আগামীকাল (মঙ্গলবার) হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছে।’ রয়টার্স।