হাসপাতাল ছেড়েছেন পেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার প্রোস্টেটে অস্ত্রোপচার হয়েছিল পেলের। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ এর পর থেকেই নিয়মিত বিরতিতে ফুটবল কিংবদন্তির শারীরিক অবস্থার সর্বশেষ জানিয়ে আসছিল সংবাদমাধ্যমকে। সর্বশেষ খবর, গতকাল হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি। প্রোস্টেটে টিউমারের আশঙ্কা করা হলেও সে রকম কিছু হয়নি। সাম্প্রতিক মাসগুলোয় শারীরিক জটিলতার মধ্য দিয়েই কেটেছে পেলের। গত নভেম্বরেও কিডনিতে পাথর অপসারণের জন্য অস্ত্রোপচারের করিয়েছিলেন পেলে। পাঁচ দিন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এএফপি।