হাসপাতালে আরমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী অতীত ক্লাব আঙিনায় প্রায় প্রতিদিন বিকেলে ফুটবল খেলেন সাবেকেরা। সেই ফুটবল খেলতে গিয়ে ৫ জানুয়ারি আহত হয়েছেন আরমান মিয়া। বল দখলের লড়াইয়ের একপর্যায়ে সোনালী অতীত ক্লাবের দেয়ালে ধাক্কা খান জাতীয় দলের সাবেক এই প্লে-মেকার। আঘাত লাগে মাথা ও কানে। হাসপাতালে কয়েক দিন কাটিয়ে বাসায়ও ফিরেছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় আরমানকে আবার ভর্তি হতে হয়েছে রাজধানীর একটি হাসপাতালে।