হাসপাতালে ববি চার্লটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি চার্লটন
ববি চার্লটন

বয়স হয়ে গেছে ৭৬। এই বয়সেও দিব্যি তাঁর শারীরিক সুস্থতা। স্কটল্যান্ডের ডান্ডি শহরের সেন্ট অ্যন্ড্রুসে একটি গলফ প্রতিযোগিতায় খেলতে গিয়েই যত বিপত্তি। প্রচণ্ড পেটের ব্যথায় ডান্ডিরই একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ‘গ্রেট’। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর অসুস্থতা গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
১৯৫৮ সালে ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিলেন চার্লটন। ইউরোপীয় কাপ খেলতে মিউনিখে গিয়ে সেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনার মধ্যে পড়েছিল গোটা ম্যানচেস্টার ইউনাইটেড দল। দুর্ঘটনা-কবলিত বিমানের অন্যতম যাত্রী হলেও কীভাবে যেন প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের অবিসংবাদিত তারকা চার্লটন ইউনাইটেডের হয়ে ৭৪৮টি ম্যাচে অংশ নিয়ে ২৪৯টি গোল করেছিলেন। চারটি বিশ্বকাপে (১৯৫৮, ১৯৬৮, ১৯৬৬ ও ১৯৭০) ইংল্যান্ডের জার্সি গায়ে খেলেন তিনি। ’৬৬ সালের ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই তারকার জাতীয় দলের হয়ে গোলসংখ্যা ৪৯। ১৯৯০ বিশ্বকাপে তিনি আইরিশ দলের কোচের দায়িত্বে পালন করেন। এএফপি।