হাসপাতালে মারিও জাগালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও জাগালো। ফাইল ছবি।
মারিও জাগালো। ফাইল ছবি।

রিও অলিম্পিকেই তো তাঁর দেখা মিলেছিল। ৮৪ বছর বয়সে এসেও অলিম্পিকের মশাল বইলেন মারিও জাগালো। ব্রাজিলের এমন ঐতিহাসিক মুহূর্তে না এসে কি ঘরে বসে থাকতে পারেন কেউ? সে জন্যই তো হুইলচেয়ারে করে হলেও দেশের মাটিতে অনুষ্ঠিত অলিম্পিকের মশাল-যাত্রার অংশ হলেন তিনি। কার্লোস পেরেইরার কাছ থেকে মশালটি নিলেন, বইলেনও তা; দেশের গৌরব-যাত্রার অংশ হলেন। সে কারণেই হয়তো গতকাল রাতের সংবাদটি বড় ধাক্কা হয়েই এল। অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়া হয়েছে জাগালোকে।
খেলোয়াড় কিংবা কোচ হিসেবে চারটি বিশ্বকাপ জেতা এই কিংবদন্তির অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছে রিও ডি জেনিরোর একটি হাসপাতাল। হাসপাতালটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসন জানাচ্ছে, মারিও জোর্জে লোবো জাগালো ‘বাররা ডি’ওর’ হাসপাতালে রোগী হিসেবে ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন।
তবে জাগালোকে ঠিক কখন আনা হয়েছে কিংবা কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্র: এএফপি।