হাসির দণ্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমের প্রথম ২০ ম্যাচের ১৬টিই খেলেছেন। কিন্তু তিন দিন আগে রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১০-২ গোলের জয়ের দিন একাদশে দূরে থাক, বদলি হিসেবেও নামতে পারেননি। সুযোগ পেয়ে গেছেন অনিয়মিত ভাসকেজ, কোভাচিচরাও। ইসকো এমন কী করেছেন, যার জন্য বদলি হিসেবেও তাঁকে বিবেচনা করা হলো না? স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, ওই ম্যাচে যখন ১৩ মিনিটের মধ্যেই ২-১ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল, সেই সময় ইসকো নাকি পেছনে বসে হাসাহাসি করছিলেন! ব্যাপারটা চোখে পড়ে রিয়াল কোচ রাফায়েল বেনিতেজের এক সহকারীর। তিনি গিয়ে বেনিতেজের কানে কানে সেটি বলে আসেন। এর পরেই ইসকোকে বদলি হিসেবে দূরে থাক, দৌড়ঝাঁপ করে গা গরম করারও সুযোগ দেননি বেনিতেজ। সামনে ইসকো আবার কবে নামতে পাবেন কে জানে! এএস।