হায় প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কটা চুকে গেছে কয়েক মাস আগেই। কিন্তু এত বছরের এতসব স্মৃতি কি আর চাইলেই মুছে ফেলা যায়? ইনস্টাগ্রাম-টুইটারে দুজনের একসঙ্গে ছবি ছিল অজস্র। সেই চিহ্নটুকুও ইরিনা শায়াক আর রাখলেন না, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সব অ্যাকাউন্ট থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি মুছে দিয়েছেন। কিন্তু এত দিন পর এখনই কেন এই চিন্তাটা মাথায় এল শায়াকের? রোনালদোর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর কয়েক মাস একাই ছিলেন। কিন্তু কয়েক দিন ধরেই হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে এই সুপার মডেলকে। এরই মধ্যে আবার পুরোনো প্রেমিকের স্মৃতিও রাখতে চাইছেন না। দুই দুইয়ে চার মেলাতেই পারেন আপনি। মজার ব্যাপার, রোনালদোর অ্যাকাউন্টে এখনো ইরিনার কিছু ছবি আছে। সেগুলো কি এবার মুছে দেবেন সিআর-সেভেন? মেইল অনলাইন।