হায় রে মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত কষ্ট করে, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে লিওনেল মেসিকে আনা হলো, অথচ সেই স্মৃতিটাই শেষ পর্যন্ত হাওয়া হয়ে গেল! গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গো বোধহয় এখন নিজের চুল ছিঁড়তে বাকি রেখেছেন। পশ্চিম আফ্রিকার এই দেশে কয়েক দিন আগে অতিথি হয়ে এসেছিলেন মেসি। নতুন একটা স্টেডিয়ামের উদ্বোধনও করেছিলেন। কিন্তু কাল দেখা গেছে, মেসির উন্মোচিত ভিত্তিপ্রস্তরটাই বেমালুম হাওয়া হয়ে গেছে। কে যেন খুব যত্নের সঙ্গে পাথরটা তুলে নিয়ে গেছে। বঙ্গোর স্থাপিত আরেকটা পাথরও নেই। কাজটা কে বা কারা করেছে এখন পর্যন্ত জানা যায়নি। তবে মেসির আসা নিয়ে গ্যাবনে তুমুল সমালোচনা হয়েছিল। বঙ্গোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক পুরোনো। গুঞ্জন ছিল, মেসিকে আনতে ৩৫ লাখ ইউরো খরচ করেছেন বঙ্গো। ভিত্তিপ্রস্তর চুরিটা যে সরকারবিরোধী কারও, সেটা বোধহয় বলে না দিলেও চলে। এএফপি।