হায় সানচেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালেক্সিস সানচেজ চিলির মহাতারকা। সাবেক মিস চিলি ক্যামেলিয়া আন্দ্রাদেকে তিনি ডিনারের দাওয়াত দিতেই পারেন। মোবাইলে নিজের ছবি পাঠাতেও তো কোনো সমস্যা নেই। তাই বলে নিজের বান্ধবী থাকার পরও! আন্দ্রাদের দাবি অন্তত সেই রকমই। ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে সানচেজ তখন অনুশীলনে ব্যস্ত। ফাঁকে একদিন বান্ধবী লায়া গ্রাসিকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ডিজনিল্যান্ডে। সেখান থেকেই মুঠোফোনে নিজের ছবি টেক্সট করে পাঠালেন আন্দ্রাদেকে। প্রত্যুত্তরে সাবেক মিস চিলি বললেন, ‘তুমি যেখানে আছো, সেখানে যদি আমার প্রেমিককে নিয়ে ঘুরতে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো!’ জবাবে সানচেজ নাকি বলেছিলেন, তিনি ভাগনেকে নিয়ে গেছেন, তাঁর সঙ্গে বান্ধবী নেই। অথচ পরের দিন ঠিকই পত্রিকায় ছাপা হলো দুজনের ছবি। আন্দ্রাদের তাই উপলব্ধি, সব ফুটবলারই এমন চরিত্রহীন! মেইল অনলাইন।