হিউজের জন্য সাকিবের সমবেদনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে আজ নিউ সাউথ ওয়েলসের পেসার সিন অ্যাবটের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে জীবন সংশয়ে ফিল হিউজ। এ মুহূর্তে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। এ ঘটনায় শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া। অস্ট্রেলিয়ান ওপেনারের এ দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন সাকিব আল হাসানও।
সাকিব তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘হিউজের খবর শুনে খারাপ লাগছে। ওর জন্য প্রার্থনা করি। আশা করি, দ্রুত সেরে উঠবে। শিগগির সেরে ওঠো বন্ধু।’
এ বছরের শুরুতে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছিলেন সাকিব। তার দলের অধিনায়ক ছিলেন হিউজ। একই সময়ে না হলেও ইংলিশ কাউন্টিতে দুজনই খেলেছেন একই দল উস্টারশায়ারে। সাকিব খেলেছেন ২০১০-১১ ও হিউজ ২০১২ সালে।