হিগুয়েইনের ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের মৌসুমে সিরি ‘আ’-তে ৩৭ ম্যাচে করেছিলেন ১৮ গোল। এবারের লিগে আরও উজ্জ্বল গঞ্জালো হিগুয়েইন। ২৭ ম্যাচেই করে ফেলেছেন ২৫ গোল! তাঁর দুর্দান্ত ফর্মে আস্থা রেখেই তো ২৬ বছরের মধ্যে প্রথম লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে নাপোলি! আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই পরশু সিরি ‘আ’-তে নাপোলি ১-১ ড্র করেছে ফিওরেন্তিনার সঙ্গে। ম্যাচটা হেরে গেলে শিরোপা দৌড়েও পিছিয়ে পড়ত নাপোলি। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে নাপোলি। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। এএফপি।