হিডিঙ্কই নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চেলসির দায়িত্ব নেবেন, সেটা মোটামুটি জানাই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটা এল কাল, চেলসি তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে গাস হিডিঙ্কই এই মৌসুমে ক্লাবের কোচ হচ্ছেন।
গত মৌসুমের চ্যাম্পিয়নরা এবার অবনমন এড়াতে লড়ছে, হিডিঙ্কের চ্যালেঞ্জটা অনেকই বড়। তবে ডাচ কোচ এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিতই, ‘স্টামফোর্ড ব্রিজে ফিরতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। চেলসি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। কিন্তু যে অবস্থায় থাকার কথা ছিল, এ মুহূর্তে ক্লাব সেখানে নেই। আশা করি, আমরা সবাই মিলে ঘুরে দাঁড়াতে পারব।’ কাল সান্ডারল্যান্ডের সঙ্গে ম্যাচে ডাগ-আউটে ছিলেন না হিডিঙ্ক, ম্যাচটা অবশ্য দেখেছেন গ্যালারি থেকে। সহকারী কোচ স্টিভ হল্যান্ডই কাল মূল কোচের দায়িত্ব পালন করেছেন। এএফপি।