হিডিঙ্কের উত্তরসূরি ব্লিন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের নতুন ফুটবল কোচ ড্যানি ব্লিন্ড। পরশু ডাচ ফুটবল ফেডারেশন গাস হিডিঙ্কের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছে ৫৩ বছর বয়সী সাবেক ডাচ ডিফেন্ডারের নাম। ব্লিন্ড অবশ্য ২০১২ সাল থেকেই সহকারী কোচ হিসেবে যুক্ত ছিলেন ডাচ দলের সঙ্গে। এবার হলেন প্রধান কোচ। দলের বাজে পারফরম্যান্সের কারণে গত সোমবার কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন হিডিঙ্ক। কোচ হিসেবে প্রথম দফায় হিডিঙ্ক ১৯৯৮ বিশ্বকাপে ডাচ দলকে সেমিফাইনালে নিয়ে গেলেও তাঁর অধীনে ডাচ দলের সাম্প্রতিক পারফরম্যান্স ছিল বিবর্ণ। ১০ ম্যাচে পাঁচটিতেই হার, চারটি জয়। ইউরো বাছাইপর্বেও নিজেদের গ্রুপের তিনে আছে ডাচরা। এক বিবৃতিতে ব্লিন্ড জানিয়েছেন, হল্যান্ডকে ইউরোর চূড়ান্ত পর্বে তোলাই আপাতত তাঁর মূল লক্ষ্য। এএফপি।