হিডিঙ্কের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাস হিডিঙ্ক এমন সংকটে আগে পড়েছেন কিনা সন্দেহ। গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা হল্যান্ড এখন রীতিমতো ধুঁকছে। ইউরোর বাছাইপর্বে চেক প্রজাতন্ত্র ও আইসল্যান্ডের কাছে হেরে ডাচদের মূল পর্বে ওঠার রাস্তা ঢেকে গেছে কালো মেঘে, গ্রুপে অবস্থান তৃতীয়। ইতালির সঙ্গে প্রীতি ম্যাচেও হার। সবকিছুর জন্য দায়টা নিজের কাঁধেই নিচ্ছেন বিশ্বকাপের পর দলের দায়িত্ব নেওয়া হিডিঙ্ক। শুধু তা-ই নয়, ১৬ নভেম্বর লাটভিয়ার সঙ্গে ইউরোর বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে দিয়ে রেখেছেন একটা ঘোষণাও, ‘লাটভিয়ার সঙ্গে হেরে গেলে ধরে নিতে পারেন আমি আর থাকছি না।’ গোলডটকম।