হিডিঙ্কের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে যে দলটা সবাইকে অবাক করে সেমিফাইনালে খেলেছে, ইউরো বাছাইপর্বে তারাই গ্রুপে তৃতীয়! ব্যর্থতার দায় নিয়ে এবার সরে যেতে হচ্ছে গাস হিডিঙ্ককে। ডাচ ফুটবল ফেডারেশন পরশু এক বিবৃতিতে জানিয়েছে, হিডিঙ্কের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। ৬৮ বছর বয়সী হিডিঙ্ক নিজের হতাশাটা গোপন করেননি, ‘হল্যান্ডের কোচ হওয়াটা ছিল সম্মানের ব্যাপার। এভাবে সেই অধ্যায় শেষ হওয়াটা খুবই হতাশার।’ এএফপি।