হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের টানা হারে সমর্থকদের মন খারাপ হতেই পারে। তাই বলে খেলোয়াড়দের ওপর চড়াও হওয়া! ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে পরশু ফ্লুমিনেন্সের টানা তৃতীয় হারের পর (শাপেকোয়েন্সের বিপক্ষে ১-০ গোলে) খেলোয়াড়দের গালাগাল দিয়েছে সমর্থকেরা। কয়েন ছুড়ে মেরেছে তাঁদের লক্ষ্য করে। ম্যাচ শেষে করে গাড়িতে ওঠার সময় কিছু সমর্থক গাড়িতে লাথিও দিয়েছে। সমর্থকদের এই আচরণ মেনে নিতে পারছে না ফ্লুমিনেন্স খেলোয়াড়েরা। তাদের প্রতিনিধি হয়ে ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন ফ্লুমিনেন্স অধিনায়ক ফ্রেড। ক্লাব কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা না নেয়, সমর্থকেরা যদি তাদের আক্রমণ করেই যেতে থাকে, তাহলে রোববার স্পোর্টের বিপক্ষে ফ্লুমিনেন্সের ম্যাচটি বয়কট করবেন তাঁরা। ইয়াহু নিউজ।