হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারি ছাড়া কি খেলা হয়? মেক্সিকোর রেফারিরা ভালোমতোই জানেন সেটা, হয় না। ঠিক এ সুযোগটাই তাঁরা নিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা এ সপ্তাহ থেকেই ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন। মেক্সিকো ফুটবল ফেডারেশনের সভাপতি জাস্টিনো কম্পিয়েনের সঙ্গেও আজ-কালের মধ্যেই জরুরি একটা বৈঠকেও বসার কথা তাঁদের। দাবি, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের রেফারিদের সমান বা তার কাছাকাছি বেতন দিতে হবে তাঁদের। অবশ্য এমন নয় যে খুব একটা কম টাকাপয়সা পান। ম্যাচপ্রতি তাঁদের ভাতা ১১০০ ডলার, অথচ দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের রেফারিরা পান মাত্র ৬৫ ডলার করে। আর সবচেয়ে বেশি পান ইংলিশ রেফারিরা, ম্যাচপ্রতি আট হাজার ডলার। সমস্যা হচ্ছে, মেক্সিকোর রেফারিরা নিয়মিত পান না। খেপেছেন সম্ভবত এ কারণেই। আইএএনএস।