হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-মেইল খুলে স্যাম স্টোনার হতভম্ব। ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত স্যাম, দলের কোনো ম্যাচ পারতপক্ষে মিস করেন না। এবার মৌসুমের সব ম্যাচের টিকিট একসঙ্গেই কিনে ফেলেছেন। কিন্তু কেমব্রিজ ইউনাইটেডের সঙ্গে ৩ ফেব্রুয়ারির ম্যাচটা দেখতে যাবেন না বলেই ঠিক করেছিলেন। এফএ কাপের ম্যাচ বলে ওটার জন্য আলাদা টাকাও দিতে হতো। ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ স্যামকে ই-মেইলে জানিয়েছে, ওই ম্যাচের টিকিট না কিনলে লিগের পরের ম্যাচ দেখা যাবে না। সোজা কোথায়, কেমব্রিজের সঙ্গে ম্যাচটা দেখতে একরকম বাধ্যই করা হচ্ছে। শুধু স্যাম নন, অন্য মৌসুমি টিকিটধারীদেরও একই রকম বার্তা পাঠিয়েছে ইউনাইটেড। ভক্তরা এ রকম ‘হুমকি’ ভালোভাবে নেয়নি, স্যাম তো বলেই দিয়েছেন, কেমব্রিজের সঙ্গে ম্যাচটা দেখবেনই না। দরকার হলে পরের ম্যাচেও দর্শক হয়ে থাকবেন! মেইল অনলাইন।